বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। তাঁর দাবি, নিজেদের কর্মকাণ্ডের কারণে দলটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আর কোনো স্বীকৃতি নেই।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ দেন। তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে, গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। আওয়ামী লীগও আর ফিরতে পারবে না।

এ সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় দেশে ফিরতে হবে।

তিনি জানান, এ বিষয়ে সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে কূটনৈতিক চিঠি দিয়েছে। ওই দেশও আইন অনুযায়ী বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে নানা আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলা হচ্ছে। তবে এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে এবং এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন একটি নিয়মিত ও রুটিন কার্যক্রম। আসন্ন মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করায় প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট। বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে একটি মহল রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে উল্লেখ করে তিনি জানান, পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

বিষয় : আওয়ামী লীগ সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream