বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায় দক্ষিণ আফ্রিকা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায় দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায় দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশনার অনিল সুকলাল। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে এই ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের বিমান যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

দক্ষিণ আফ্রিকার প্রস্তাবটি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

উভয় দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায় দক্ষিণ আফ্রিকা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশনার অনিল সুকলাল। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে এই ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের বিমান যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

দক্ষিণ আফ্রিকার প্রস্তাবটি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

উভয় দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream