বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

"মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়"

মৃত্যু অবধারিত হলেও মানুষের জীবদ্দশায় করা সৎকর্ম, মানুষের কল্যাণে অবদান ও ধর্মীয় কাজে ব্যয় করা সময়ই মৃত্যুর পর স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ফরিদপুরের সদরপুরে জার্মান প্রবাসী বিএনপি নেতা জালাল উদ্দিন রুমির মাতা রোকেয়া বেগমের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বার্ধক্যজনিত কারণে ওই দিন বিকেল ৪টায় মারা যান রোকেয়া বেগম।

জানাজায় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য বাবুল মৃত্যুর অনিবার্যতার কথা তুলে ধরেন। পবিত্র কোরআনের সুরা নিসার ৭৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মানুষ যেখানেই থাকুক, সুরক্ষিত স্থানে অবস্থান করলেও মৃত্যু তাকে খুঁজে নেবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, মৃত্যুর আগে মানুষ যে জীবন কাটায়, সেই জীবনে আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথে চলা, সৎকাজ করা এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখাই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে ছোটখাটো ভুলত্রুটি থাকলে আল্লাহ যেন তা ক্ষমা করে মৃত ব্যক্তিকে উত্তম জান্নাত দান করেন, সে জন্যও দোয়া করেন তিনি।

রোকেয়া বেগমের জানাজায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা, যুবদল নেতা মোল্লা সোহেল আমীনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম সদরপুরের জার্মান প্রবাসী বিএনপি নেতা জালাল উদ্দিন রুমি ও সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর মা। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে তাঁকে কলেজ মোড়ের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

"মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়"

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream