রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি আবু ইসাম মুনিম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ওপেন চৌধুরী, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উঠান, সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিনুল ইসলাম, সদস্যসচিব বদিউজ্জামান রানা।

এ ছাড়া গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

প্রতিবাদ মিছিলটি গোপালপুর থানা চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তা রক্ষায় অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য ও অগ্নিসংযোগে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬


আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি আবু ইসাম মুনিম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ওপেন চৌধুরী, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উঠান, সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিনুল ইসলাম, সদস্যসচিব বদিউজ্জামান রানা।

এ ছাড়া গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

প্রতিবাদ মিছিলটি গোপালপুর থানা চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তা রক্ষায় অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream