রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ ইউনুস খানের ৩২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- সভাপতি এবং বরিশাল জেলা  বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি   অধ্যক্ষ মোঃ ইউনুস খানের ৩২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ  সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এ-উপলক্ষ্যে ২২ নভেম্বর রবিবার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল ১১ টায় সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে উপজেলা বিএনপির একটি  প্রতিনিধিদল বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে অবস্থিত অধ্যক্ষ ইউনুস খানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করে তার রুহের মাগফেরাত কামনা করেন। 

পরে বাদ আসর  বাকেরগঞ্জ উপজেলা  বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার ( শাহীন),  উপজেলা  বিএনপির সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন হাওলাদার সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অংগ ও সহযোগী সংঠন সমুহের নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় সংসদ সদস্য আবুল হোসেন খান প্রয়াত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোঃ ইউনুস খানের বর্নাঢ্য  রাজনৈতিক জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ, বরিশাল - ৬ ( বাকেরগঞ্জ)  আসনের সাবেক এই সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বরিশাল ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ইউনুস খান ১৯৯৪ সালের ২২ নভেম্বর ইন্তেকাল করেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ ইউনুস খানের ৩২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- সভাপতি এবং বরিশাল জেলা  বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি   অধ্যক্ষ মোঃ ইউনুস খানের ৩২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ  সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এ-উপলক্ষ্যে ২২ নভেম্বর রবিবার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল ১১ টায় সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে উপজেলা বিএনপির একটি  প্রতিনিধিদল বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে অবস্থিত অধ্যক্ষ ইউনুস খানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করে তার রুহের মাগফেরাত কামনা করেন। 

পরে বাদ আসর  বাকেরগঞ্জ উপজেলা  বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার ( শাহীন),  উপজেলা  বিএনপির সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন হাওলাদার সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অংগ ও সহযোগী সংঠন সমুহের নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় সংসদ সদস্য আবুল হোসেন খান প্রয়াত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোঃ ইউনুস খানের বর্নাঢ্য  রাজনৈতিক জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ, বরিশাল - ৬ ( বাকেরগঞ্জ)  আসনের সাবেক এই সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বরিশাল ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ইউনুস খান ১৯৯৪ সালের ২২ নভেম্বর ইন্তেকাল করেন। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream