রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার নতুন ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। 

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. মাসুদুজ্জামান রুবেলকে। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আশরাফুল ইসলামকে। 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সজল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল রাকিব। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. হৃদয় হাসানকে। কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। এদিকে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার নতুন ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। 

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. মাসুদুজ্জামান রুবেলকে। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আশরাফুল ইসলামকে। 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সজল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল রাকিব। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. হৃদয় হাসানকে। কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। এদিকে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream