গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। বিক্ষোভ-পরবর্তী সমাবেশ থেকে দলটির নেতারা ‘এক শর্তে’ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন—তা হলো, সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখার কথা জানান তিনি।
মতামত