রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মেসির ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে বড় চমক কলাম্বাস ক্রুর

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে বড় অঘটনের জন্ম দিয়েছে কলাম্বাস ক্রু। প্রথম রাউন্ডের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।

ম্যাচে কলাম্বাসের হয়ে জোড়া গোল করেছেন গঞ্জালো তাপিয়া। অন্যদিকে গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন গোলকিপার প্যাট্রিক শুলটে। তিনি প্রতিপক্ষের পাঁচটি নিশ্চিত গোলের সুযোগ আটকে দেন।

শনিবার (২১ নভেম্বর) রাতে নতুন উদ্বোধন হওয়া ২৬ হাজার ৭০০ আসনের নু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নিজেদের পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল দ্বিতীয় বাছাই ইন্টার মায়ামি। কিন্তু কলাম্বাস ক্রুর আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা।

অথচ গত ১ সেপ্টেম্বরও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫তম স্থানে ছিল কলাম্বাস। তবে শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। টানা ছয়টি লিগ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে-অফে জায়গা করে নেয় তারা।

এবার প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিল কলাম্বাস ক্রু।

নিজেদের নতুন ভেন্যু নু স্টেডিয়ামে আরও একটি হতাশার রাত কাটাল মায়ামি। গত এপ্রিলে উদ্বোধনের পর থেকে এই মাঠে ১৭টি রেগুলার সিজনের ম্যাচ খেলে মাত্র ছয়টিতে জিততে পেরেছে তারা। আর শনিবার প্রথমবারের মতো এই ভেন্যুতে কোনো গোল করতে ব্যর্থ হলো মেসিরা। আগামী শুক্রবার ওহাইওর কলাম্বাসে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে হেরে গেলে প্লে-অফ থেকেই বিদায় নেবে মায়ামি। আর জিততে পারলে ১-১ সমতায় সিরিজ গড়াবে তৃতীয় ও শেষ ম্যাচে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলাম্বাস। অষ্টম মিনিটে মায়ামি গোলকিপার ডেইন সেন্ট ক্লেয়ার নিজের লাইন ছেড়ে বেরিয়ে এসে বক্সের ভেতর ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় কলাম্বাস। স্পট কিক থেকে দলকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি তাপিয়া।

পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় মায়ামি। ২৩তম মিনিটে লিওনেল মেসিকে একেবারে কাছ থেকে রুখে দেন কলাম্বাস গোলকিপার শুলটে। ৩১তম মিনিটে মেসির একটি দারুণ ফ্রি-কিকও ঠেকিয়ে দেন তিনি। প্রথমার্ধেই মোট চারটি সেভ করেন শুলটে। এর মধ্যে ৩৬তম মিনিটে গনজালো লুজান সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি।

প্রথমার্ধের শেষ দিকে মায়ামি খেলোয়াড়দের হতাশা স্পষ্ট হয়ে ওঠে। তাপিয়ার মুখের পাশে বল মেরে হলুদ কার্ড দেখেন মেসি। বিরতিতে মাঠ ছাড়ার সময় নিজ দলের খেলোয়াড়দের দুয়োধ্বনি দেন গ্যালারির দর্শকেরা।

দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলা মায়ামিকে আরও চেপে ধরে কলাম্বাস। ৫২তম মিনিটে হারব্রোনের গোলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। এর ছয় মিনিট পরই (৫৮তম মিনিটে) তাপিয়ার জোরালো শট গোলকিপার সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় কলাম্বাসের।

ম্যাচ শুরুর আগে কিকঅফের আগমুহূর্তে লিওনেল মেসির হাতে চলতি মৌসুমের ‘গোল্ডেন বুট’ পুরস্কার তুলে দেন ইন্টার মায়ামির সহমালিক জর্জ মাস। গত বছরও এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে লিগের শীর্ষ গোলদাতার পুরস্কার জিতলেন তিনি।

এবারের রেগুলার সিজনে ২৬টি গোল করার পাশাপাশি লিগের দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। ষষ্ঠ এমএলএস খেলোয়াড় হিসেবে একাধিক গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়ার পাশাপাশি টানা তৃতীয়বারের মতো এমএলএস এমভিপি (সেরা খেলোয়াড়) হওয়ার দৌড়েও এগিয়ে আছেন তিনি। তবে ব্যক্তিগত অর্জনের এই রাতটি দলের বড় হারে বিষাদে রূপ নিল।

বিষয় : লিওনেল মেসি ইন্টার মায়ামি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেসির ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে বড় চমক কলাম্বাস ক্রুর

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream