রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের
করা মামলায় মো. মহব্বত হোসেন (৫০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার
করেছে পুলিশ। তিনি পাচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে
রাজবাড়ী সদর উপজেলাধীন
ভান্ডারিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি
উত্তম কুমার ঘোষ পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, রাজবাড়ী সদর
থানার মামলা নম্বর-২০, তারিখ ১৪ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী
আইন, ২০০৯-এর ৭(৩), ৮, ৯(৩), ১০ ও ১১ ধারায় দায়ের করা মামলার তদন্তে
তাঁর সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান গ্রেপ্তার মহব্বত
হোসেন রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের মৃত আবুল খায়েরের
ছেলে। গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ পাহারায় তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
মতামত