শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভারের ভাকুর্তা এলাকা থেকে তাকে আটক করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

আটক বিল্লাল হোসেন সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চুনারচর এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তিনি ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিল্লাল হোসেনকে আসামি করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে তাকে আটক করা হয়।

এদিকে, ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। বিল্লাল হোসেনকে আটকের ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভারের ভাকুর্তা এলাকা থেকে তাকে আটক করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

আটক বিল্লাল হোসেন সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চুনারচর এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তিনি ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিল্লাল হোসেনকে আসামি করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে তাকে আটক করা হয়।

এদিকে, ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। বিল্লাল হোসেনকে আটকের ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream