শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তবে ছাঁটাইয়ের পরও তাঁদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিয়েও পাওনা পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা বিক্ষোভে নামেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, চাকরি হারিয়ে তাঁরা এমনিতেই আর্থিক সংকটে পড়েছেন। এর ওপর কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাঁদের দাবি, অবিলম্বে সব পাওনা বেতন পরিশোধ করতে হবে।

একপর্যায়ে শ্রমিকরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এদিকে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (অটোমেশন) জুলফিকার আলী অফিসে প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাঁকে আটকে বকেয়া বেতনের বিষয়ে জবাবদিহি চান। এ সময় তিনি জানান, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তাঁরা এলে বিষয়টি নিয়ে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের হাতে তিনি লাঞ্ছিত হন বলে জানা গেছে।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream