শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা

বর্তমানে  সোনার বাংলায় সোনালী ধান কর্তনের পূরো মৌসুম শুরু হয়েছে। যত দ্রুতসম্ভব ধান কেটে ধানের গাছ রৌদ্রে শুকিয়ে  ঘরে  আনা,সেই  ধান সেদ্ধ করে শুকিয়ে চাল তৈরি করা এবং  খড় বা পল্ গুলো গবাদিপশুর সারা বছরের খাবারের জন্য গাঁদা তৈরি করা, ঐ  জমিতে,সরষে,গম,আলু,ছোলা,রসুনপেঁয়াজ প্রভৃতি মশলা জাতীয় ফসলাদী ফলনের জন্য  কোমর বেঁধে চাষি ভাইয়েরা মাঠে  নামার  জন্য খুব ব্যতি ব্যাস্ত হয়ে পড়েছেন। এই সময়টা  কৃষকদের  শ্রেষ্ঠ  কাজের সময়  হিসেবে ধরে নেয়া হয়। 

ঠিক এরই মাঝে গত ২০ তাং বিকেল থেকে আবহাওয়ার বিপর্যয় ঘটে। সমস্ত রাতভর বৃষ্টিতে ধান কর্তন ভীষণ  বাধার সম্মুখীন হ'য়ে  পড়েছে। জনজীবন  বিপর্যস্ত প্রায়।

পত্নীতলায় সারারাতের বৃষ্টিতে কৃষকদের মনে দুশ্চিন্তা, ফসলের ক্ষতির আশঙ্কা,কাটা ধান জলে গড়াগড়ি  খাওয়ার উপক্রম। 

এই অসময়ের  হটাৎ  বৃষ্টিতে পত্নীতলাসহ সমগ্র অঞ্চলের কৃষকদের মাঝে হতাশাও  দুশ্চিন্তার পাহাড় এসে  হাজির হয়েছে। রবিশস্য আবাদ ঝুঁকির সম্মুখীন।  

দিনভর রোদ আর রাতভর বৃষ্টিতে মাঠে পানি জমে অনেক জায়গায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা ও দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, এই বৃষ্টিতে ধান ঘরে তুলতে দেরি হলে ব্যাপক ক্ষতি হতে পারে।

নওগাঁ জেলার সকল উপজেলা থেকেই এই হটাৎ বৃষ্টির খবর পাওয়া যায়। 

দ্রুত আবহাওয়া  স্বাভাবিক হওয়ার  আশা করছেন  কৃষক ভাইয়েরা। 

কিন্তু  প্রায় মাঠের  জল নিষ্কাশনের  পথগুলো হয় পার্শ্ববর্তী জমির মালিকরা দখল করেছে অথবা  বড় রাস্তার ধারের সি এন্ড বি- র স্থান গুলো ভরাট করে মার্কেট বানিয়েছে হোমড়াচোমরা রা। ফলে  অতিরিক্ত জল গড়িয়ে  যাওয়ার পথটা ই আর নেই।  

 কৃষকদের দাবি, দ্রুত  সংস্কার করা  হোক। 

এ বিষয়ে কৃষকরা সরকারের সহায়তা এবং দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার আশা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বর্তমানে  সোনার বাংলায় সোনালী ধান কর্তনের পূরো মৌসুম শুরু হয়েছে। যত দ্রুতসম্ভব ধান কেটে ধানের গাছ রৌদ্রে শুকিয়ে  ঘরে  আনা,সেই  ধান সেদ্ধ করে শুকিয়ে চাল তৈরি করা এবং  খড় বা পল্ গুলো গবাদিপশুর সারা বছরের খাবারের জন্য গাঁদা তৈরি করা, ঐ  জমিতে,সরষে,গম,আলু,ছোলা,রসুনপেঁয়াজ প্রভৃতি মশলা জাতীয় ফসলাদী ফলনের জন্য  কোমর বেঁধে চাষি ভাইয়েরা মাঠে  নামার  জন্য খুব ব্যতি ব্যাস্ত হয়ে পড়েছেন। এই সময়টা  কৃষকদের  শ্রেষ্ঠ  কাজের সময়  হিসেবে ধরে নেয়া হয়। 

ঠিক এরই মাঝে গত ২০ তাং বিকেল থেকে আবহাওয়ার বিপর্যয় ঘটে। সমস্ত রাতভর বৃষ্টিতে ধান কর্তন ভীষণ  বাধার সম্মুখীন হ'য়ে  পড়েছে। জনজীবন  বিপর্যস্ত প্রায়।

পত্নীতলায় সারারাতের বৃষ্টিতে কৃষকদের মনে দুশ্চিন্তা, ফসলের ক্ষতির আশঙ্কা,কাটা ধান জলে গড়াগড়ি  খাওয়ার উপক্রম। 

এই অসময়ের  হটাৎ  বৃষ্টিতে পত্নীতলাসহ সমগ্র অঞ্চলের কৃষকদের মাঝে হতাশাও  দুশ্চিন্তার পাহাড় এসে  হাজির হয়েছে। রবিশস্য আবাদ ঝুঁকির সম্মুখীন।  

দিনভর রোদ আর রাতভর বৃষ্টিতে মাঠে পানি জমে অনেক জায়গায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা ও দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, এই বৃষ্টিতে ধান ঘরে তুলতে দেরি হলে ব্যাপক ক্ষতি হতে পারে।

নওগাঁ জেলার সকল উপজেলা থেকেই এই হটাৎ বৃষ্টির খবর পাওয়া যায়। 

দ্রুত আবহাওয়া  স্বাভাবিক হওয়ার  আশা করছেন  কৃষক ভাইয়েরা। 

কিন্তু  প্রায় মাঠের  জল নিষ্কাশনের  পথগুলো হয় পার্শ্ববর্তী জমির মালিকরা দখল করেছে অথবা  বড় রাস্তার ধারের সি এন্ড বি- র স্থান গুলো ভরাট করে মার্কেট বানিয়েছে হোমড়াচোমরা রা। ফলে  অতিরিক্ত জল গড়িয়ে  যাওয়ার পথটা ই আর নেই।  

 কৃষকদের দাবি, দ্রুত  সংস্কার করা  হোক। 

এ বিষয়ে কৃষকরা সরকারের সহায়তা এবং দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার আশা করছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream