ঝালকাঠির কাঠালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসানের সঙ্গে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় কাঠালিয়া থানায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন টিভি এবং প্রতিদিনের বাংলাদেশের ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ মাসউদুল আলম, সহ-সভাপতি ও আমার দেশ পত্রিকার কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক ও জিটিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন, সাংবাদিক মোঃ মাছুম বিল্লাহ, মোঃ খাইরুল আমিন ছগির, মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আহম্মদুর রহমান রবিউল, মোঃ মহসিন খান, মোঃ সরোয়ার হোসেন, মোঃ মোস্তাক আহমেদ ও মোঃ সিরাজুল ইসলাম রনিসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।
মতবিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান কাঠালিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মতামত