শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান-চিকিৎসকদের বিরুদ্ধর ষড়যন্ত্র ও সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান-চিকিৎসকদের বিরুদ্ধর ষড়যন্ত্র ও সার্টিফিকেট  বাণিজ্যের অভিযোগ

লাল মো.শাহজাহান কিবরিয়া, শেরপুর, শ্রীবরদি:   

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন, নতুন নতুন স্বাস্থ্যসেবা চালু, সার্টিফিকেট বাণিজ্য বন্ধ এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন একটি স্বার্থান্বেষী মহল। 

হাসপাতালের চিকিৎসাসেবাকে প্রশ্নবিদ্ধ ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে স্থানীয় কিছু ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও সার্টিফিকেট বানিজ্যের সাথে জরিত  মধ্যস্বত্বভোগীরা চিকিৎসকদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

এতে সরকারি হাসপাতালটির চিকিৎসাসেবার পরিবেশ ও অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিনের নানা সংকটের মধ্যেও গত এক বছরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও হাসপাতাল ব্যবস্থাপনায় বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন এসেছে। চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম, ডেন্টাল ইউনিট, কেবিন, প্রাথমিক চক্ষু পরীক্ষা ও আধুনিক প্যাথলজি সেবা। সংস্কার করা হয়েছে জরুরি বিভাগ। রোগী ব্যবস্থাপনায় আনা হয়েছে শৃঙ্খলা। পাশাপাশি কথিত সার্টিফিকেট বাণিজ্য বন্ধ এবং স্টোর ব্যবস্থাপনায় অটোমেশন চালুর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে ৩১ শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০৮ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুযায়ী জনবল বাড়েনি। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় তিন লাখ মানুষের বসবাস। বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার চাহিদার বিপরীতে জনবল সংকট এখনো হাসপাতালটির অন্যতম বড় সমস্যা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় সীমিত জনবল দিয়ে চিকিৎসাসেবা পরিচালনা করতে হচ্ছে। শূন্য পদ পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

২০২৪ সালের ২৪ নভেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. এ এস এম মফিদুল ইসলাম যোগদানের পর হাসপাতাল ব্যবস্থাপনায় এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। সীমিত জনবল নিয়েও রোগীকেন্দ্রিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার চেষ্টা করছেন তিনি।

হাসপাতালে আগে নিয়মিত আল্ট্রাসনোগ্রাম সেবা পাওয়া যেত না। বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ ৩০ থেকে ৪০টি এবং মাসে ৪০০টির বেশি আল্ট্রাসনোগ্রাম করা হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এতে স্থানীয় রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার প্রয়োজন ও ভোগান্তি কমেছে।

প্যাথলজি বিভাগে যুক্ত হয়েছে সেল কাউন্টার মেশিন। এতে রক্ত পরীক্ষার গতি ও নির্ভুলতা বাড়ার পাশাপাশি বিভাগের রাজস্ব আয় আগের তুলনায় প্রায় চার গুণ বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাসপাতালের সামগ্রিক রাজস্ব আয়ও আগের তুলনায় তিন থেকে চার গুণ বেড়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

এ ছাড়া জরুরি বিভাগ সংস্কার ও সম্প্রসারণের পাশাপাশি রোগীদের জন্য কেবিন চালু করা হয়েছে। প্রাথমিক চক্ষু পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় দৃষ্টিসমস্যায় আক্রান্ত রোগীরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসাসেবা পাচ্ছেন। ডেন্টাল ইউনিটের কার্যক্রমও আরও সক্রিয় করা হয়েছে।

হাসপাতাল সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে চলা কথিত সার্টিফিকেট বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনায় অটোমেশন চালু করায় অনিয়মের সুযোগ কমিয়ে আনার চেষ্টা চলছে। হাসপাতালের ভেতরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসকদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর প্রবণতা নিয়ন্ত্রণেও উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, এসব পরিবর্তনের ফলে আগে যেসব রোগীকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো, তাদের একটি বড় অংশ এখন সরকারি হাসপাতালেই সেবা পাচ্ছেন। অন্যদিকে সার্টিফিকেট বাণিজ্য বন্ধ এবং হাসপাতালের চিকিৎসকদের কর্মঘণ্টা ও দায়িত্ব পালনে শৃঙ্খলা আনার উদ্যোগে কিছু মধ্যস্বত্বভোগী ও স্বার্থান্বেষী মহলের আর্থিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তি সৃষ্টি ও নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এদিকে হাসপাতাল প্রাঙ্গণে মাদক ও অসামাজিক আড্ডা বন্ধের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমেও জোর দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীর সংকট থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষের নেতৃত্বে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্মীদের দায়িত্ববোধ ও মনোবল বাড়াতে দলগতভাবে কাজের পরিবেশ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

তবে হাসপাতালটির অন্যতম বড় সীমাবদ্ধতা এখনো জনবল সংকট। ৫০ শয্যার হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে ৩১ শয্যার কাঠামোর জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে চিকিৎসক, নার্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া গেলে সেবার পরিধি আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন তারা। চিকিৎসা পেশার মাধ্যমে জনগণের সেবা করার বিষয়টি তাঁকে বিবেকের তাড়নায় দায়িত্ব পালনে অনুপ্রাণিত করে বলেও জানান তিনি। তিনি বলেন,  এ স্বাস্থ্য কমপ্লেক্সের পুর্বের নিয়ম পরিবর্তন করায়  মধ্যসত্যভোগীরা সুভিদা বঞ্চিত হলে তারা তাকেসহ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের ষড়যন্ত্রমুলক অপপ্রচারও চালিয়ে আসছে। এতে চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছেন তার। 

স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিস্বার্থ বা কোনো মহলের ষড়যন্ত্রের কারণে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়। বরং প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও সরকারি সহায়তা নিশ্চিত করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নত চিকিৎসাসেবা অব্যাহত রাখা হোক। 

বিষয় : শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান-চিকিৎসকদের বিরুদ্ধর ষড়যন্ত্র ও সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream