শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে হত্যাকাণ্ডে ঘুমের ওষুধের যোগসূত্র, ফার্মেসি মালিকের শাস্তি দাবি স্বজনদের


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাউফলে হত্যাকাণ্ডে ঘুমের ওষুধের যোগসূত্র, ফার্মেসি মালিকের শাস্তি দাবি স্বজনদের

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে রুহুল আমিন শিকদার (৬০) হত্যা মামলায় ব্যবস্থাপত্র ছাড়াই ১০টি ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহারের অভিযোগ ওঠা এসব ওষুধ কালিশুরী ইউনিয়নের মেসার্স রোকেয়া ফার্মেসি থেকে কেনা হয়েছিল বলে দাবি নিহতের স্বজনদের।

তাঁদের অভিযোগ, ট্যাং সরবতের সঙ্গে ১০টি ঘুমের ওষুধ মিশিয়ে রুহুল আমিনকে অচেতন করার পর হত্যা করা হয়। এ ঘটনায় ফার্মেসি মালিক অহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

উপজেলা ড্রাগ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ বলেন, ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করা অন্যায়। জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা সুমন বিশ্বাস জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। সংশ্লিষ্টদের ভূমিকা ও ওষুধের উৎস যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের স্বজনদের দাবি, শুধু হত্যাকারী নয়, আইনবহির্ভূতভাবে ওষুধ সরবরাহে জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া যাবে না।

বিষয় : ঘুমের ওষুধ বাউফলে হত্যাকাণ্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


বাউফলে হত্যাকাণ্ডে ঘুমের ওষুধের যোগসূত্র, ফার্মেসি মালিকের শাস্তি দাবি স্বজনদের

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে রুহুল আমিন শিকদার (৬০) হত্যা মামলায় ব্যবস্থাপত্র ছাড়াই ১০টি ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহারের অভিযোগ ওঠা এসব ওষুধ কালিশুরী ইউনিয়নের মেসার্স রোকেয়া ফার্মেসি থেকে কেনা হয়েছিল বলে দাবি নিহতের স্বজনদের।

তাঁদের অভিযোগ, ট্যাং সরবতের সঙ্গে ১০টি ঘুমের ওষুধ মিশিয়ে রুহুল আমিনকে অচেতন করার পর হত্যা করা হয়। এ ঘটনায় ফার্মেসি মালিক অহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

উপজেলা ড্রাগ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ বলেন, ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করা অন্যায়। জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা সুমন বিশ্বাস জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। সংশ্লিষ্টদের ভূমিকা ও ওষুধের উৎস যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের স্বজনদের দাবি, শুধু হত্যাকারী নয়, আইনবহির্ভূতভাবে ওষুধ সরবরাহে জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া যাবে না।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream