রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরিয়ার দ্রুজ সম্প্রদায়কে ঘিরে সামরিক অভিযানের ছক ইসরায়েলের

সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের প্রতি সমর্থনকে কাজে লাগিয়ে দেশটিতে সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল এমন কোনো পদক্ষেপ নিলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

তুর্কি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সিরিয়ার একটি দ্রুজ গোষ্ঠীকে নিয়মিত সামরিক সরঞ্জাম ও বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে ইসরায়েল।

তার আশঙ্কা, এই সহায়তাকে কাজে লাগিয়ে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে উত্তেজনা তৈরি করতে পারে ইসরায়েল। এর মাধ্যমে দেশটিতে সামরিক হামলা চালানোর পথ তৈরি করতে পারে তেল আবিব।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে, এমন পরিস্থিতি তৈরি হলে শুধু সিরিয়া নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

এ ধরনের পরিস্থিতির আশঙ্কা নিয়ে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তুরস্ক আলোচনা করেছে বলেও জানান তিনি।

এর আগে গত বছর দ্রুজ অধ্যুষিত সুয়েইদা শহরে সংঘর্ষের মধ্যে দ্রুজদের সমর্থনে সিরীয় বাহিনীর ওপর বোমা হামলা চালায় ইসরায়েল। এ ছাড়া গত আগস্টে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি ছিল, ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের পরিকল্পনা করছিল।

বিষয় : বিশ্ব সংবাদ তুরস্ক সিরিয়া ইসরায়েল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সিরিয়ার দ্রুজ সম্প্রদায়কে ঘিরে সামরিক অভিযানের ছক ইসরায়েলের

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের প্রতি সমর্থনকে কাজে লাগিয়ে দেশটিতে সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল এমন কোনো পদক্ষেপ নিলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

তুর্কি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সিরিয়ার একটি দ্রুজ গোষ্ঠীকে নিয়মিত সামরিক সরঞ্জাম ও বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে ইসরায়েল।

তার আশঙ্কা, এই সহায়তাকে কাজে লাগিয়ে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে উত্তেজনা তৈরি করতে পারে ইসরায়েল। এর মাধ্যমে দেশটিতে সামরিক হামলা চালানোর পথ তৈরি করতে পারে তেল আবিব।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে, এমন পরিস্থিতি তৈরি হলে শুধু সিরিয়া নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

এ ধরনের পরিস্থিতির আশঙ্কা নিয়ে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তুরস্ক আলোচনা করেছে বলেও জানান তিনি।

এর আগে গত বছর দ্রুজ অধ্যুষিত সুয়েইদা শহরে সংঘর্ষের মধ্যে দ্রুজদের সমর্থনে সিরীয় বাহিনীর ওপর বোমা হামলা চালায় ইসরায়েল। এ ছাড়া গত আগস্টে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি ছিল, ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের পরিকল্পনা করছিল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream