শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন: প্রধানমন্ত্রী

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিকল্পনার আওতায় সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

স্থলভাগের পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। তিন বাহিনীর পৃথক সক্ষমতা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হলেই তা পূর্ণতা পায় উল্লেখ করে তিনি জানান, এ লক্ষ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করা হয়েছে।

‘চেইন অব কমান্ড’ বজায় রাখার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই। বাহিনীর সদস্য ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’সহ কল্যাণমূলক পদক্ষেপগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে; সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে। স্বাধীনতা যুদ্ধ ও সশস্ত্র বাহিনীর জন্ম একই সূত্রে গাঁথা উল্লেখ করে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে চট্টগ্রামে মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণা, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে সশস্ত্র সংগ্রামের নির্দেশ এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধের উদ্ধৃতি দেন।

স্বাধীনতাত্তোর সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও সার্বভৌমত্ব বিনষ্টের অপচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। পরবর্তীতে ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাযজ্ঞের কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেমন জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, তেমনি ২০২৪ সালের ৫ আগস্ট রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা স্বাধীনতা রক্ষা করেছে। ১৯৭১, ১৯৭৫ ও ২০২৪—প্রতিটি সন্ধিক্ষণেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন তিনি।

শহীদদের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান কর্তব্যের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রথমত যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং দ্বিতীয়ত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান ও আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। শাহাদাতবরণকারী সদস্যদের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সহমর্মিতা জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের উদ্দেশে ইংরেজিতে দেওয়া বক্তব্যে মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ অঙ্গীকার ও সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

বিষয় : প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream