শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

তরুণ ও যুবসমাজকে দক্ষ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান তৈরিতে প্রয়োজনীয় সহায়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে শুরু হতে যাওয়া ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলা সাত দিনের এ মেলা দেশীয় শিল্পের বিকাশ এবং স্থানীয় পণ্যের পরিচিতি বাড়াতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এ মেলার মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি নতুন বাজার খুঁজে পাবেন। একই সঙ্গে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ পাবেন। এতে উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও ব্যবসার পরিধি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’ অঙ্গীকার বাস্তবায়নে সরকার উৎপাদননির্ভর, কর্মসংস্থানসমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ জন্য কম পুঁজিতে বেশি কর্মসংস্থান তৈরি করতে পারে—এমন শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি।

তিনি আরও বলেন, দেশের স্থানীয় সম্পদ ও দক্ষতা কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো যাবে।

তারেক রহমান জানান, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো এবং দেশের সব অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার কাজ করছে।

এসএমই খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াকে ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নারী-পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ শিল্প খাত আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সবশেষে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা আয়োজনের সঙ্গে যুক্ত এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে মেলার সফলতা কামনা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream