শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও প্রস্তুত সরকার: মীর শাহে আলম


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও প্রস্তুত সরকার: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল একসঙ্গে সেই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ রয়েছে। দলটির পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো ষড়যন্ত্রও ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। দলটির বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, বাংলাদেশকে কোনো বিদেশি শক্তির অধীনস্থ রাষ্ট্র হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, কয়েকটি থানা পুড়িয়ে কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেউ আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে এর অর্থ সরকার দুর্বল নয়।

এদিকে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও প্রস্তুত সরকার: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল একসঙ্গে সেই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ রয়েছে। দলটির পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো ষড়যন্ত্রও ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। দলটির বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, বাংলাদেশকে কোনো বিদেশি শক্তির অধীনস্থ রাষ্ট্র হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, কয়েকটি থানা পুড়িয়ে কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেউ আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে এর অর্থ সরকার দুর্বল নয়।

এদিকে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream