শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাগেরহাটে ৯.৮ কেজি তরুণ গ্রেপ্তার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাগেরহাটে ৯.৮ কেজি তরুণ গ্রেপ্তার

বাগেরহাট সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯.৮ কেজি গাঁজাসহ মো. মারুফ আকন (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বাগেরহাট পৌরসভার দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কের ওপর এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার মারুফ আকনের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া আকনবাড়ি এলাকায়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে ৯.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় মারুফ আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


বাগেরহাটে ৯.৮ কেজি তরুণ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বাগেরহাট সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯.৮ কেজি গাঁজাসহ মো. মারুফ আকন (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বাগেরহাট পৌরসভার দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কের ওপর এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার মারুফ আকনের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া আকনবাড়ি এলাকায়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে ৯.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় মারুফ আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream