শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে কোতোয়ালি থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব হবে। এর ফলে পুলিশের সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

তিনি বলেন, আধুনিক অবকাঠামো ও উন্নত পরিবেশ নিশ্চিত করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে। নতুন ভবনটি পুলিশি কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সেবা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে কোতোয়ালি থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব হবে। এর ফলে পুলিশের সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

তিনি বলেন, আধুনিক অবকাঠামো ও উন্নত পরিবেশ নিশ্চিত করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে। নতুন ভবনটি পুলিশি কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সেবা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream