শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সারিয়াকান্দিতে প্রধান সড়কে চৌকি বসিয়ে মাংস বিক্রির অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার প্রধান সড়কের ওপর চৌকি বসিয়ে প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে ব্যস্ততম সড়কে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি পৌর বাজারে সরকারি ব্যবস্থাপনায় মাংস বিক্রির জন্য নির্ধারিত শেড ও স্থান রয়েছে। তা সত্ত্বেও কতিপয় মাংস ব্যবসায়ী প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে পৌরসভার প্রধান সড়কের ওপর চৌকি বসিয়ে মাংস বিক্রি করছেন। ফলে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি মাংসের বর্জ্য ও দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে মশা-মাছির উপদ্রবও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অসুস্থ গরু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগও রয়েছে। 

অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় গরুর ভুঁড়ি ও ফেব্রা দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রেখে ওজন বাড়ানোর চেষ্টা করেন। পাশাপাশি ফ্রিজে সংরক্ষিত বাসী ও পঁচা মাংসের সঙ্গে টাটকা মাংস মিশিয়ে বিক্রির অভিযোগও উঠেছে। এসব কারণে সাধারণ ক্রেতারা প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি খাদ্যবাহিত রোগ ও নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন সচেতনমহল।

নিয়ম অনুযায়ী, পশু জবাইয়ের আগে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস প্রক্রিয়াজাত ও বিক্রি করা জরুরি। তবে স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রেই এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। পৌর বাসিন্দা মিঠু মিয়া বলেন, এ বিষয়ে কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা চোখে পড়েনি।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওছার হোসেন বলেন, পৌর বাজারের প্রধান সড়কের ওপর চৌকি বসিয়ে মাংস বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছি। খুব শীঘ্রই উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, পৌর প্রশাসক ও সারিয়াকান্দি  উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের পরিচ্ছন্নতা এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে প্রধান সড়কে চৌকি বসিয়ে মাংস বিক্রির অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream