শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

জন্মদিন উপলক্ষে শুক্রবার জুমার নামাজ আদায় করতে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে যান প্রধানমন্ত্রী। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিশুদের কাছে জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। পরে তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দেন তারেক রহমান। শিশুরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব আয়োজন করা হয়। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণেরও কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

জন্মদিন উপলক্ষে শুক্রবার জুমার নামাজ আদায় করতে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে যান প্রধানমন্ত্রী। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিশুদের কাছে জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। পরে তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দেন তারেক রহমান। শিশুরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব আয়োজন করা হয়। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণেরও কথা রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream