শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে উল্লেখ করে মিয়ানমারকে দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই ঐতিহাসিক রায়ের পর শুক্রবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রোহিঙ্গা ক্যাম্পের একটি খেলার মাঠে সমবেত শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেন তিনি।

এ সময় আবেগঘন কণ্ঠে ড. খলিলুর রহমান বলেন, গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের নাম উচ্চারণ করেছেন। আদালতের রায়ে স্পষ্ট হয়েছে, ২০১৭ সালে তাদের ওপর চালানো নির্যাতন ছিল গণহত্যা। এ সময় হত্যার শিকার হওয়া রোহিঙ্গাদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি।

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, নিউইয়র্ক থেকে নয়, সরাসরি তাদের কাছে এসে কথা বলতে চেয়েছেন তিনি। বছরের পর বছর রোহিঙ্গারা বিশ্ববাসীকে নিজেদের দুর্দশার কথা জানিয়েছে। এবার বিশ্ব তাদের সেই কথা শুনেছে।

ড. খলিলুর রহমান বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা চালানো, নারী ও শিশুদের ওপর নির্যাতন এবং গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছে আদালত। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই আইনি লড়াইয়ে ভূমিকা রাখার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, জাতিসংঘের তদন্তকারী দল এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষভাবে সাহসের সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতিও শ্রদ্ধা জানান।

রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

প্রথমত, গণহত্যার সঙ্গে জড়িতদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাদের হারানো বাড়িঘর, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

তৃতীয়ত, রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় আন্তর্জাতিক সহায়তা বাড়াতে হবে। চতুর্থত, মিয়ানমারে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে এমন গণহত্যা ঠেকানোর ব্যবস্থা করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদের কথা তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই, সেই রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে এই সনদ কাজ করেছে। গতকালের রায় ন্যায়বিচারের পথে একটি বড় অগ্রগতি।

রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream