শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
ছবি: সংগৃহীত

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানো এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনুমোদন ছাড়া যানবাহনে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

ডিএমপি জানিয়েছে, ১ ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হবে। এর আগেই যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলার জন্য মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে। অভিযানে কোনো গাড়িতে এসব সরঞ্জাম পাওয়া গেলে তা জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, বাস, ট্রাক ও জিপগাড়িসহ বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কিছু গাড়িতে অবৈধ ডেকোরেশন ও সাইলেন্সারও ব্যবহার করা হচ্ছে। এসব কারণে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক গাড়ি, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িতে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি নেই। মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহনে উচ্চশব্দের হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন বলেন, হাইড্রোলিক হর্নের বিকট শব্দ রাজধানীর মানুষের জন্য বড় ধরনের ভোগান্তি তৈরি করছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা অতিরিক্ত শব্দে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চালক ও গাড়ির মালিকদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে শব্দদূষণ কমানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত শব্দ মানুষের শ্রবণশক্তির ক্ষতি করতে পারে। পাশাপাশি মানসিক চাপ, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের জানান, শিশু, বয়স্ক, হৃদরোগী ও অসুস্থ মানুষের জন্য উচ্চ শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে, অনুমোদনহীন বিকন লাইট সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২০২৫ সালের বিধিমালায় এলাকাভেদে শব্দের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল শব্দের অনুমতি রয়েছে। মিশ্র এলাকায় এই সীমা দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত হিসেবে গণ্য হবে।

আইন অনুযায়ী, অনুমোদিত মাত্রার বেশি শব্দ সৃষ্টি করলে কোনো মোটরযানের চালক বা মালিকের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অন্যদিকে, হাইড্রোলিক ও মাল্টি-টোন হর্ন আমদানি, মজুত, বিক্রি বা বাজারজাত করার অপরাধে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধিতেও হর্ন ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এতে তীব্র, কর্কশ, বিকট ও ভীতিকর শব্দের হর্ন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি সেবা ও উদ্ধারকাজে নিয়োজিত নির্দিষ্ট যানবাহন অনুমোদন সাপেক্ষে বিশেষ হর্ন ব্যবহারের সুযোগ পাবে।

ডিএমপি আশা করছে, এই অভিযান কার্যকর হলে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরবে এবং শব্দদূষণ কমাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream