শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, দুর্বৃত্তরা একটি কাপড়ে কেরোসিন মিশিয়ে আগুন ধরিয়ে গলির প্রবেশপথের গেটের সঙ্গে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, দাড়িয়াপাড়া এলাকার ওই গলির ভেতরে তিন থেকে চারটি বাসা রয়েছে, যার মধ্যে একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। ঘটনার পরপরই আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেটে কোনো অগ্নিকাণ্ডের খবর তাঁদের নিয়ন্ত্রণ কক্ষে আসেনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, দুর্বৃত্তরা একটি কাপড়ে কেরোসিন মিশিয়ে আগুন ধরিয়ে গলির প্রবেশপথের গেটের সঙ্গে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, দাড়িয়াপাড়া এলাকার ওই গলির ভেতরে তিন থেকে চারটি বাসা রয়েছে, যার মধ্যে একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। ঘটনার পরপরই আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেটে কোনো অগ্নিকাণ্ডের খবর তাঁদের নিয়ন্ত্রণ কক্ষে আসেনি।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream