শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার উ

বরিশালে নিখোঁজের দুই দিন পর সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন রাত ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় বুধবার বিকেলে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিচারকের সন্ধানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। পরে রিকশায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। নগরের আলেকান্দা-আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বৃহস্পতিবার জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, কীভাবে কুয়াকাটায় পৌঁছেছেন এবং নিখোঁজের দুই দিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত তথ্য জানায়নি। তাঁর নিখোঁজ হওয়ার পেছনের কারণ জানতে সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream