শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে



সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এখনো লাগে নি উন্নয়নের ছোঁয়া। গ্রামের মানুষ এখনো উন্নত সড়কসহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গ্রামের প্রধান সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

২০ নভেম্বর শুক্রবার সরজমিনে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রামের প্রধান সড়কটি কাঁচা রয়ে গেছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে । এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীকে।

বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ও শিক্ষাথীদের স্কুলে যাতায়াতের

ক্ষেত্রে ভোগান্তি আরও বেড়ে যায়। সড়কের বেহাল অবস্থার কারণে সময়মতো চিকিৎসাসেবা পাওয়া নিয়েও উদ্বেগে থাকেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা আরোও জানান, দীর্ঘদিন ধরে গ্রামে প্রধান সমস্যা যাতায়াত। জনদুর্ভোগ কমাতে গ্রামের প্রধান সড়কটি দ্রুত পাকা করা জরুরি।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করে রাস্তাটি অতিদ্রুত পাকা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এখনো লাগে নি উন্নয়নের ছোঁয়া। গ্রামের মানুষ এখনো উন্নত সড়কসহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গ্রামের প্রধান সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

২০ নভেম্বর শুক্রবার সরজমিনে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রামের প্রধান সড়কটি কাঁচা রয়ে গেছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে । এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীকে।

বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ও শিক্ষাথীদের স্কুলে যাতায়াতের

ক্ষেত্রে ভোগান্তি আরও বেড়ে যায়। সড়কের বেহাল অবস্থার কারণে সময়মতো চিকিৎসাসেবা পাওয়া নিয়েও উদ্বেগে থাকেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা আরোও জানান, দীর্ঘদিন ধরে গ্রামে প্রধান সমস্যা যাতায়াত। জনদুর্ভোগ কমাতে গ্রামের প্রধান সড়কটি দ্রুত পাকা করা জরুরি।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করে রাস্তাটি অতিদ্রুত পাকা করা হবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream