শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবানে শাহ্ জব্বারিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় খতমের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ডের বনরূপা পাড়া অবস্থিত শাহ্ জব্বারিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার ৪ জন ছাত্রের পবিত্র কুরআন হিফজ শেষ উপলক্ষে সবিনা খতমের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ছাত্রদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

হিফজ সম্পন্নকারী ৪ জন ছাত্র হলেন:

১. মোঃ মাসফি ইসলাম মারুফ

২. মোঃ ইয়াছিন

৩. আব্দুল্লাহ মোহাম্মদ শিহাব

৪. মোঃ ওয়াসেফ রাহী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল মান্নান।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম  মাওলানা আলাউদ্দিন ইমামি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জনাব ইলিয়াস কোঃ, উপদেষ্টা জনাব কাজী নুরুল আমিন, মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা আব্দুল আউয়াল, অর্থ সম্পাদক জনাব ঈমান আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক / অভিভাবিকাবৃন্দ এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়।" — সহিহ বুখারী-৫০২৭

তারা আরও বলেন, হিফজ শেষ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু এখানেই শেষ নয়, সারাজীবন কুরআনকে হৃদয়ে ধরে রাখা, কুরআন অনুযায়ী আমল করা এবং সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেওয়াই একজন হাফেজের আসল দায়িত্ব।

বক্তারা হিফজ সম্পন্নকারী ছাত্রদের মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে হিফজ সম্পন্নকারী ছাত্রদের জন্য, তাদের অভিভাবকদের জন্য, শিক্ষকদের জন্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বান্দরবানে শাহ্ জব্বারিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় খতমের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ডের বনরূপা পাড়া অবস্থিত শাহ্ জব্বারিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার ৪ জন ছাত্রের পবিত্র কুরআন হিফজ শেষ উপলক্ষে সবিনা খতমের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ছাত্রদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

হিফজ সম্পন্নকারী ৪ জন ছাত্র হলেন:

১. মোঃ মাসফি ইসলাম মারুফ

২. মোঃ ইয়াছিন

৩. আব্দুল্লাহ মোহাম্মদ শিহাব

৪. মোঃ ওয়াসেফ রাহী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল মান্নান।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম  মাওলানা আলাউদ্দিন ইমামি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জনাব ইলিয়াস কোঃ, উপদেষ্টা জনাব কাজী নুরুল আমিন, মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা আব্দুল আউয়াল, অর্থ সম্পাদক জনাব ঈমান আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক / অভিভাবিকাবৃন্দ এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়।" — সহিহ বুখারী-৫০২৭

তারা আরও বলেন, হিফজ শেষ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু এখানেই শেষ নয়, সারাজীবন কুরআনকে হৃদয়ে ধরে রাখা, কুরআন অনুযায়ী আমল করা এবং সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেওয়াই একজন হাফেজের আসল দায়িত্ব।

বক্তারা হিফজ সম্পন্নকারী ছাত্রদের মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে হিফজ সম্পন্নকারী ছাত্রদের জন্য, তাদের অভিভাবকদের জন্য, শিক্ষকদের জন্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream