বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বরুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিলয় মোটরসের Meet & Greet With Our Esteemed Teachers শীর্ষক অনুষ্ঠান


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বরুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিলয় মোটরসের Meet & Greet With Our Esteemed Teachers শীর্ষক অনুষ্ঠান

মোহাম্মদ মাসুদ মজুমদার:

কুমিল্লার বরুড়ায় সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, পারস্পরিক মতবিনিময় ও শিক্ষকদের সম্মান জানাতে ‘Meet & Greet With Our Esteemed Teachers’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বরুড়ার রেড উইং পার্টি সেন্টারে নিলয় মোটরস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়ার সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার বিশাল দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম এবং শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, নিলয় মোটরস লিমিটেডের এজিএম কৃষ্ণকান্ত দাস উপস্থিত ছিলেন।  

কুমিল্লা মোটরসাইকেল গ্যালারির স্বত্বাধিকারী আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মেধাদ উদ্দিন, সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলী হাজারী, প্রধান শিক্ষক মোঃ ফিরোজ আহমদ, বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদা আক্তার, প্রধান শিক্ষক মোঃ সোলেমান মিয়া। 

অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক মোঃ ইকরামুল হক ও প্রধান শিক্ষক স্মৃতি রানী ভৌমিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সম্মান, মর্যাদা ও তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া সমাজের সবার দায়িত্ব।

তাঁরা আরও বলেন, শিক্ষকদের সঙ্গে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত বরুড়া উপজেলায় নব যোগদান কৃত প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষকদের শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। 

পরে অতিথি ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বিষয় : বরুড়ায় প্রাথমিক বিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বরুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিলয় মোটরসের Meet & Greet With Our Esteemed Teachers শীর্ষক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

মোহাম্মদ মাসুদ মজুমদার:

কুমিল্লার বরুড়ায় সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, পারস্পরিক মতবিনিময় ও শিক্ষকদের সম্মান জানাতে ‘Meet & Greet With Our Esteemed Teachers’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বরুড়ার রেড উইং পার্টি সেন্টারে নিলয় মোটরস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়ার সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার বিশাল দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম এবং শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, নিলয় মোটরস লিমিটেডের এজিএম কৃষ্ণকান্ত দাস উপস্থিত ছিলেন।  

কুমিল্লা মোটরসাইকেল গ্যালারির স্বত্বাধিকারী আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মেধাদ উদ্দিন, সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলী হাজারী, প্রধান শিক্ষক মোঃ ফিরোজ আহমদ, বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদা আক্তার, প্রধান শিক্ষক মোঃ সোলেমান মিয়া। 

অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক মোঃ ইকরামুল হক ও প্রধান শিক্ষক স্মৃতি রানী ভৌমিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সম্মান, মর্যাদা ও তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া সমাজের সবার দায়িত্ব।

তাঁরা আরও বলেন, শিক্ষকদের সঙ্গে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত বরুড়া উপজেলায় নব যোগদান কৃত প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষকদের শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। 

পরে অতিথি ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream