বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে, দেশবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান স্পিকারের


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে, দেশবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে একটি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই দাবি জানান এবং দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।”

বক্তব্যের শুরুতেই সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন বলে উল্লেখ করেন স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এ সময় অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরিশেষে অধিবেশন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন।

বিষয় : গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা আহ্বান স্পিকার দেশবিরোধী অপশক্তি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে, দেশবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান স্পিকারের

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে একটি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই দাবি জানান এবং দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।”

বক্তব্যের শুরুতেই সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন বলে উল্লেখ করেন স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এ সময় অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরিশেষে অধিবেশন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream