বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

রাজবাড়ীর গোয়ালন্দে জননী পরিবহনের একটি বাসের ধাক্কায় সজল শেখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী পিংকি নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

 বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বোর্ডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত সজল শেখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের সাজাহান শেখের ছেলে। আহত পিংকি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার ইয়াকুব আলী মোল্লার মেয়ে।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জননী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৭৫৮) একটি বাস দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজল শেখকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত পিংকির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বজনরা জানান, সজল তাঁর চাচিকে আনতে গোয়ালন্দ থেকে দৌলতদিয়ার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : গোয়ালন্দে বাসের ধাক্কা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে জননী পরিবহনের একটি বাসের ধাক্কায় সজল শেখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী পিংকি নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

 বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বোর্ডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত সজল শেখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের সাজাহান শেখের ছেলে। আহত পিংকি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার ইয়াকুব আলী মোল্লার মেয়ে।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জননী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৭৫৮) একটি বাস দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজল শেখকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত পিংকির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বজনরা জানান, সজল তাঁর চাচিকে আনতে গোয়ালন্দ থেকে দৌলতদিয়ার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream