বান্দরবান প্রতিবেদক:
বান্দরবানের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট ‘বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরাম’ গঠন করা হয়েছে।
কমিটিতে এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারকে সভাপতি, দৈনিক আজকের পত্রিকা ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এস বাসু দাশ'কে সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বান্দরবান জেলা প্রতিনিধি সুফল চাকমা'কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স হলে সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সাবেক আহবায়ক বাদশা মিয়া মাস্টার। সভা সঞ্চালনা করেন,বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সাবেক সদস্য সচিব মিনারুল হক। পরে ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন তিনি।
এ সময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম, সহ সভাপতি মোজাম্মেল হক লিটন, সাবেক সভাপতি মিলন চক্রবর্ত্রী, সাবেক সহ- সভাপতি এম এ হাকিম চৌধুরী , সাবেক নির্বাহী সদস্য আবুল বশর সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনএ জাকির, যুগ্ন সম্পাদক রিজভী রাহাত,কোষাধ্যক্ষ মো. ইসহাক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, সাধারণ সম্পাদক জহির রায়হান'সহ জেলার সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতামত