বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

 মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার  (১৯ নভেম্বর) তাঁর জন্মস্থান বরিশালের উজিরপুরে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মেজর এম এ জলিল পরিষদের উদ্যোগে তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর বর্ণাঢ্য জীবন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহসভাপতি মো. মাইনুল আহাদ, মামুন সিকদার, নুরুল ইসলাম সিকদার, মো. শামসুল হক সিকদার, আলী হোসেন রূপক, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া, উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, মাইনুল হক মুকিম মাস্টার, আকবর সিকদার, ইমরান মৃধা, ফয়সাল সিকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া সকাল ১০টায় মেজর এম এ জলিল নূরানী মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুরে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল। মহান মুক্তিযুদ্ধে তিনি ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী বলেন, রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেও মুক্তিযুদ্ধের এই মহান সংগঠকের প্রাপ্য সম্মান ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তাঁদের দাবি, ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেও তিনি মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় খেতাব থেকে বঞ্চিত হয়েছেন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে তাঁকে দেশের প্রথম রাজবন্দী হিসেবে কারাবরণ করতে হয়েছিল বলেও তাঁরা উল্লেখ করেন।

এ সময় তাঁরা মেজর এম এ জলিলের মুক্তিযুদ্ধকালীন অবদান ও রাজনৈতিক জীবনের যথাযথ মূল্যায়ন, রাষ্ট্রীয় মর্যাদা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর প্রাপ্য সম্মান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream