সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকা থেকে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
পরে শোডাউনটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে লকডাউনের নামে নাশকতা ও সহিংসতার প্রতিবাদ জানান।
শোডাউনের মাধ্যমে সাভারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দেন খোরশেদ আলম।এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত