বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে ৩২০ দুস্থ পেলেন অনুদানের চেক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারে অসহায় ও দুস্থ মানুষের আর্থিক সহায়তায় ৩২০ জনের হাতে অনুদানের চেক তুলে দিয়েছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন,সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। আর্থিক সংকটে থাকা মানুষের প্রয়োজনের সময়ে সহায়তা পৌঁছে দিতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের এ উদ্যোগকে অসহায় ও দুস্থ মানুষের আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে ৩২০ দুস্থ পেলেন অনুদানের চেক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারে অসহায় ও দুস্থ মানুষের আর্থিক সহায়তায় ৩২০ জনের হাতে অনুদানের চেক তুলে দিয়েছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন,সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। আর্থিক সংকটে থাকা মানুষের প্রয়োজনের সময়ে সহায়তা পৌঁছে দিতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের এ উদ্যোগকে অসহায় ও দুস্থ মানুষের আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream