বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

ফটো প্রতিনিধি

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সালথা সদরের বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারের বটতলা তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে মিছিল শেষে সেখানে বক্তব্য দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্যা, সমাজসেবক আনোয়ার হোসেন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্যা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির মোল্যা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে জননেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সালথা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দার মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সালথা সদরের বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারের বটতলা তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে মিছিল শেষে সেখানে বক্তব্য দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্যা, সমাজসেবক আনোয়ার হোসেন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্যা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির মোল্যা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে জননেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সালথা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দার মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream