বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩০ শিশু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত ১ হাজার ৩৩০ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৩৫ শিশু শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ শিশু।

এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশু, যাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে মোট ১ হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে; এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামে মৃত্যু ও শনাক্তের দিক থেকে সবচেয়ে বেশি অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এরপর পর্যায়ক্রমে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩০ শিশু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত ১ হাজার ৩৩০ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৩৫ শিশু শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ শিশু।

এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশু, যাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে মোট ১ হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে; এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামে মৃত্যু ও শনাক্তের দিক থেকে সবচেয়ে বেশি অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এরপর পর্যায়ক্রমে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream