বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল নিক্ষেপ, ছড়াল আতঙ্ক

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনের নিচে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আগারগাঁও মেট্রো স্টেশনের ‘বি’ গেট ও পাম্প রুমের মাঝামাঝি সড়কে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জর্দার কৌটা ব্যবহার করে ককটেলটি তৈরি করা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিস্ফোরণে কেউ আহত বা নিহত হননি। হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। এ ছাড়া আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল নিক্ষেপ, ছড়াল আতঙ্ক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনের নিচে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আগারগাঁও মেট্রো স্টেশনের ‘বি’ গেট ও পাম্প রুমের মাঝামাঝি সড়কে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জর্দার কৌটা ব্যবহার করে ককটেলটি তৈরি করা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিস্ফোরণে কেউ আহত বা নিহত হননি। হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। এ ছাড়া আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream