বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজধানীর কাঁঠালবাগানে ১০ তলা ভবনে আগুন, দগ্ধ ৩


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীর কাঁঠালবাগানে ১০ তলা ভবনে আগুন, দগ্ধ ৩
রাজধানীর কাঁঠালবাগানে ১০ তলা ভবনে আগুন, দগ্ধ ৩

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঞ্চন টাওয়ার নামের ভবনটিতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ তিনজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয় : অগ্নিকাণ্ড হাসপাতাল আগুন রাজধানী ঢাকা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


রাজধানীর কাঁঠালবাগানে ১০ তলা ভবনে আগুন, দগ্ধ ৩

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঞ্চন টাওয়ার নামের ভবনটিতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ তিনজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream