বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গ্রেফতার হয়েছে ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গ্রেফতার হয়েছে ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
গ্রেফতার হয়েছে ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

রাজধানীর তুরাগ এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে তীব্র সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে নেতিবাচক অবস্থান নেওয়ার অভিযোগে ওই গ্রুপে জ্যোতিকা জ্যোতির নামও উঠে আসে। পরবর্তীতে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেছিলেন, কেবল ঢাকার পরিস্থিতি জানাতেই তিনি গ্রুপে তথ্য দিতেন।

তবে এই বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের বাধার মুখে পড়েন তৎকালীন পরিচালক জ্যোতি এবং ১ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এ ছাড়া ২০২৬ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগের তালিকায়ও তার নাম রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


গ্রেফতার হয়েছে ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর তুরাগ এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে তীব্র সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে নেতিবাচক অবস্থান নেওয়ার অভিযোগে ওই গ্রুপে জ্যোতিকা জ্যোতির নামও উঠে আসে। পরবর্তীতে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেছিলেন, কেবল ঢাকার পরিস্থিতি জানাতেই তিনি গ্রুপে তথ্য দিতেন।

তবে এই বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের বাধার মুখে পড়েন তৎকালীন পরিচালক জ্যোতি এবং ১ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এ ছাড়া ২০২৬ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগের তালিকায়ও তার নাম রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream