বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুর-১২ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুর-১২ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মিরপুর-১২ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর কাফরুলের পর এবার মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকরা পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রে’নেড নিক্ষেপ করে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর-১২ নম্বরে জড়ো হন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিজিবি তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ প্রায় ১০ থেকে ১২টি সাউন্ড গ্রে’নেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন জানান, সকাল সাড়ে ১১টার পর শ্রমিকরা মিরপুর-১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে করতে তারা মিরপুর-১২ নম্বরে যান। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয়।

মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বলেন, শ্রমিকদের সড়ক অবরোধ না করতে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা না মেনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক জড়ো হয়েছিলেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে সকালে কাফরুলে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বিষয় : পুলিশ সংঘর্ষ বিজিবি অবরোধ মিরপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


মিরপুর-১২ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর কাফরুলের পর এবার মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকরা পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রে’নেড নিক্ষেপ করে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর-১২ নম্বরে জড়ো হন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিজিবি তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ প্রায় ১০ থেকে ১২টি সাউন্ড গ্রে’নেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন জানান, সকাল সাড়ে ১১টার পর শ্রমিকরা মিরপুর-১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে করতে তারা মিরপুর-১২ নম্বরে যান। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয়।

মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বলেন, শ্রমিকদের সড়ক অবরোধ না করতে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা না মেনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক জড়ো হয়েছিলেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে সকালে কাফরুলে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream