বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৫০

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৫০

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার সকালে ছাতক-জাউয়া সড়কের রাঙ্গাডিঙা এলাকায় পাইগাঁও ও জালালিচর গ্রামের লোকজনের মধ্যে দুই ঘণ্টা ঘণ্টাব্যাপি দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় কৈতক হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তুমুল সংঘর্ষের এক পর্যায়ে জাউয়াবাজার মাদ্রাসার শিক্ষকরা পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।  ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, মঙ্গলবার ফুটবল খেলার জয় পরাজয়কে কেন্দ্র করে পাইগাঁও  ও জালালিচর গ্রামের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাকে ঘটে। এর জের ধরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনাানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

কালাইয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত ব্যক্তি একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জয়পুরহাটের দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত এনামুল হকের মৃত্যু হয়।কালাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়। এখন দুজনের মৃত্যুর হয়েছে বলে জানা গেছে৷  ঘাতক ট্রাক ড্রাইভার ও হেলপার দুজনেই পলাতক রয়েছে৷ 

কালাইয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাকশ্রমিক

রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাঁরা ঢাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত অপর ব্যক্তি বাসের সহকারী (হেলপার)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আজ বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন যাত্রী হলেন মোজাফফর রহমান (৪০), গোলাপি (৩৫) ও আলমগীর হোসেন (৪০)। তাঁরা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। নিহত বাসসহকারীর নাম আপেল। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন। বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন। গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্দার আব্দুল জলিল বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর তাঁদের মধ্যে তিনজন মারা যান।

রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাকশ্রমিক

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ফরিদপুরের সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধের জেরে ছেলের সঙ্গে দুই প্রতিবেশীর মারামারি থামাতে গিয়ে মো. লুৎফার মোল্যা (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  স্থানীয় কয়েকজনের দাবি, মারামারি থামাতে গিয়ে তাকে মারধর করা হয়। তবে পুলিশের দাবি, কোনো আঘাতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে।  লুৎফার মোল্যা উপজেলার চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্যার ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যায় মোন্তারমোড় বাজারে ডিম খাওয়া নিয়ে লুৎফারের ছেলে মো. লিয়াকত মোল্যার সঙ্গে প্রতিবেশী আলামিন ও মো. শামের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে লুৎফার ঘটনাস্থলে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। তবে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, মারামারি থামাতে গেলে লুৎফারকে কিল-ঘুসি মারা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ডিম খাওয়া নিয়ে লুৎফারের ছেলের সঙ্গে দুই যুবকের মারামারি হয়। এ সময় এগিয়ে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে লুৎফারের মৃত্যু হয়। তার শরীরে আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এ ঘটনায় কেউ অভিযোগও করেননি।

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

সিরাজগঞ্জের বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বাসচালক রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে বাসচালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের আরও অন্তত আট যাত্রী আহত হন।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দুর্ঘটনাকবলিত বাস থেকে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন এবং অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত  ৯ জন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে গুরুতর জখম অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনকে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট, ২০২৬)  সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়জনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩)। নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। জানা যায়, ঢাকা থেকে সিলেটে আসা বেঙ্গল বাস ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক বাসের মধ্যে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক বাস খাদে পড়ে যায় আর বেঙ্গল বাস সড়কেই রয়েছে। এতে ঘটনাস্থলেই ৮ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ার হোসেন।

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream