বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দিনাজপুরের পুনর্ভবা নদীর ওপর সেতু নির্মাণ শেষ, নদী পারাপারে এখনো ভরসা নৌকা

পুনর্ভবা নদীর ওপর দাঁড়িয়ে আছে ২৫০ মিটার দীর্ঘ পাকা সেতু। নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় চার মাস আগে। ব্যয় হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। অথচ সেতুর দুই পাশে নেই সংযোগ সড়ক। ফলে সেতুতে ওঠা কিংবা নামার কোনো উপায় নেই। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দাঁড়িয়ে থাকলেও মানুষের কোনো কাজে আসছে না। বাধ্য হয়ে এখনো নৌকায় নদী পারাপার হচ্ছেন দুই পাড়ের মানুষ।

দিনাজপুরের পুনর্ভবা নদীর ওপর নির্মিত ঘুঘুডাঙ্গা সেতুর এমন চিত্র দেখা গেছে। দিনাজপুর সদর উপজেলার  আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা মান্ত্রীপাড়া এবং বিরল উপজেলার  পলাশবাড়ী ইউনিয়নের বুজরুক বসন্তপুর এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন কার্যত অকেজো হয়ে পড়ে আছে।

২০১৯ সালে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়  প্রায় ৮ ধরে নিয়ে নানা অপেক্ষার পর অবশেষে মূল কাঠামো তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় তাঁদের দুর্ভোগের অবসান হয়নি। এখনও নির্মাণাধীন সেতুর পাশ দিয়েই নৌকা চালিয়ে দুই পাড়ের মানুষকে পারাপার হতে হচ্ছে।

বর্ষা মৌসুমে নদী পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নৌকায় পারাপারের সময় দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে নদী পার হতে গিয়ে ডুবে দুইজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, পুনর্ভবা নদীর ওপর নির্মিত সেতুটি দুই পাড়ের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করলেও এর দুই প্রান্তে সড়ক না থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যেতে এখনো নৌকার জন্য অপেক্ষা করতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, কর্মজীবী,  রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় শিক্ষার্থী ফায়স আহমেদ জানায়, সেতুটি নির্মাণ হওয়ায়  ভেবেছিল খুব সহজেই নদী পার হয়ে স্কুল-কলেজে যাতায়াত করতে পারবে। কিন্তু সেতুর কাজ শেষ হলেও দুই পাশে সংযোগ রাস্তা না থাকায় কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না। এখনো নৌকায় করে নদী পার হতে হয়।

শিক্ষার্থী শাহরিয়ার নুর বলেন, দীর্ঘদিন পর দৃশ্যমান সেতুটি দেখা গেলেও সংযোগ সড়ক না থাকায় নৌকার জন্য অপেক্ষায় পর গুনতে হয় একবার নৌকা পার হতে না পারলে দ্বিতীয়বারের জন্য ৩০ মিনিট  থেকে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। নদীর পারে এটি আমাদের জন্য চরম ভোগান্তি।

স্থানীয় শিক্ষক নজরুল ইসলাম বলেন, এই এলাকার শিক্ষার্থীদের জন্য নদী পারাপার দীর্ঘদিনের সমস্যা। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে তাদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে নৌকায় নদী পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেতু নির্মাণের পর মানুষের মধ্যে আশার সৃষ্টি হয়েছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই আশা পূরণ হয়নি।

কৃষক আমিরুল ইসলাম বলেন, নদীর দুই পাড়ের অনেক মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে হলে নদী পার হতে হয়। নৌকায় করে কৃষিপণ্য পারাপারে সময় ও খরচ দুটোই বেশি লাগে। অনেক সময় পণ্য নিয়ে নদী পার হতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। সেতুটি চালু হলে কৃষিপণ্য সহজে বাজারজাত করা সম্ভব হতো। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তাঁদের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে।

আরেক কৃষক সত্যেন্দ্রনাথ রায় বলেন, সেতু নির্মাণের পর ভেবেছিলেন এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে। কিন্তু সেতু থাকলেও চলাচলের রাস্তা না থাকায় কোনো উপকার পাচ্ছেন না। বর্ষার সময় নদীর পানি বেড়ে গেলে নৌকায় পারাপার করা আরও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ মানুষ ও বয়স্কদের নিয়ে নদী পার হতে অনেক সমস্যা হয়। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালু করার দাবি জানান তিনি।

স্থানীয়দের মতে, শুধু শিক্ষার্থী কিংবা কৃষক নন, দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রায় দুই লাখ মানুষ এই সেতুর সুফল পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সেতুটি চালু হলে দিনাজপুর সদর ও বিরল উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ সহজ হবে। কমবে যাতায়াতের সময় ও ব্যয়। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে।

 দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আলী হোসেন বলেন,  এলজিইডির তত্ত্বাবধানে সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের জানুয়ারি মাসে। দীর্ঘ সময় পর ২০২৬ সালের জুলাই-আগস্টে মূল সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়। ২৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ২৬৭ টাকা। তবে মূল সেতুর নির্মাণ শেষ হলেও দুই পাশে অ্যাপ্রোচ রোড বা সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় প্রকল্পটির পূর্ণাঙ্গ সুফল পাচ্ছেন না স্থানীয়রা।

তিনি আরোও জানান, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলেই পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দিনাজপুরের পুনর্ভবা নদীর ওপর সেতু নির্মাণ শেষ, নদী পারাপারে এখনো ভরসা নৌকা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream