বাকেরগঞ্জ উপজেলা ভুমি অফিসে দালাল আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এসময় ভুক্তভোগীর কাছ থেকে জমির নাম জারির কথা বলে হাতিয়ে নেওয়া ১৪০০০/- ( চৌদ্দ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, বাকেরগঞ্জের ৬ নং ফরিদপুর ইউনিয়নের মঙ্গলসী গ্রামের বাসিন্দা মাস্টার আবদুল লতিফ মোল্লার স্ত্রী মনোয়ারা বেগমের দুটি দলিল ( রেকর্ড) নাম জারি করিয়ে দেওয়ার কথা বলে দেড় মাস আগে ১৪০০০/- ( চৌদ্দ হাজার টাকা নেন আবদুল করিম হাওলাদার ( বাবলু) নামে এক ব্যক্তি। টাকা নেওয়ার পর দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরেও দলিল ( রেকর্ড) নাম জারি না করে ভুক্তভোগীর নারীকে ঘোরাতে থাকে।
অবশেষে কোন উপায় না পেয়ে ভুক্তভোগী নারী মনোয়ারা বেগম বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অভ্রজ্যোতি বড়ালের নিকট লিখিত ও মৌখিক অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভুমি) অভিযুক্ত দালাল বাবলুকে নিজ কার্যালয়ে ডেকে আনেন। এবং অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাৎক্ষণিক ভুক্তভোগীর টাকা উদ্ধার করেন। পাশাপাশি ১( এক) হাজার টাকা অর্থ দন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অভ্রজ্যোতি বড়াল বলেন, বাকেরগঞ্জ ভুমি অফিসে কোন দালালের স্হান নেই। তিনি বলেন, দালাল মুক্ত পরিবেশে অত্যন্ত স্বচ্ছতার সহিত এই অফিসে ভুমি সংক্রান্ত সকল সেবা পেয়ে থাকে সংশ্লিষ্ট ভুমি মালিকগন। এবং সরকারি ফি ব্যতিরেকে অতিরিক্ত কোন অর্থ ছাড়াই এখানে ভুমি সংক্রান্ত সকল সেবা দেওয়া হয়। যদি কোনো দালাল ভুমি অফিসের নামে কাউকে প্রভাবিত করার চেষ্টা করে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন। উপজেলা ভুমি অফিসের এমন উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী সহ স্হানীয়রা।
মতামত