বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রূপগঞ্জে এমপি বাড়ির পাশে দুটি বাসে আগুন ও গুলির শব্দে আতঙ্কিত এলাকাবাসী

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির সংলগ্ন গোলাকান্দাইল এলাকায় দুটি মেঘলা পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় এক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত এসে গোলাকান্দাইল এলাকায় মাসুমের গ্যারেজের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তদের পক্ষ থেকে এক রাউন্ড গুলিও ছোড়া হয় বলে তাদের দাবি।

‎‎অগ্নিসংযোগের পর মুহূর্তের মধ্যেই বাস দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

‎আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সাংবাদিকদের জানান, তাঁর দুটি বাসই সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির সামনে মাসুমের গ্যারেজে রাখা হতো। রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত সড়কে দাঁড়িয়ে থাকা তাঁর দুটি মেঘলা পরিবহনের বাসে আগুন দেয়। এতে তাঁর সর্বস্ব শেষ হয়ে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

‎‎এদিকে, ঘটনার খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

‎‎পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎‎এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারা, কী উদ্দেশ্যে বাস দুটিতে অগ্নিসংযোগ করেছে এবং গুলি ছোড়ার অভিযোগের সত্যতা কতটুকু, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।##

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে এমপি বাড়ির পাশে দুটি বাসে আগুন ও গুলির শব্দে আতঙ্কিত এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির সংলগ্ন গোলাকান্দাইল এলাকায় দুটি মেঘলা পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় এক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত এসে গোলাকান্দাইল এলাকায় মাসুমের গ্যারেজের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তদের পক্ষ থেকে এক রাউন্ড গুলিও ছোড়া হয় বলে তাদের দাবি।

‎‎অগ্নিসংযোগের পর মুহূর্তের মধ্যেই বাস দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

‎আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সাংবাদিকদের জানান, তাঁর দুটি বাসই সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির সামনে মাসুমের গ্যারেজে রাখা হতো। রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত সড়কে দাঁড়িয়ে থাকা তাঁর দুটি মেঘলা পরিবহনের বাসে আগুন দেয়। এতে তাঁর সর্বস্ব শেষ হয়ে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

‎‎এদিকে, ঘটনার খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

‎‎পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎‎এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারা, কী উদ্দেশ্যে বাস দুটিতে অগ্নিসংযোগ করেছে এবং গুলি ছোড়ার অভিযোগের সত্যতা কতটুকু, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।##

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream