বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজগ‌ঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপ‌জেলার সলঙ্গা থানায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রেজিনা খাতুনকে (৩০) গলা কেটে হত্যার দায়ে স্বামী মো. মোতালেব শেখকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  

​আজ বুধবার (১৮ ন‌ভেম্বর) বেলা ১১ টার দি‌কে সিরাজগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ  এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।  

​মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার এরান্দহ কারিগড়পাড়া গ্রামের মো. আব্দুল আজিজ সরকারের মেয়ে রেজিনা খাতুনের সঙ্গে একই উপজেলার ব্রাহ্মণবাঘ গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে মো. মোতালেব শেখের ইসলামী শরীআহ মোতাবেক তৃতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোতালেব বিভিন্ন অজুহাতে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।  

​এরই ধারাবাহিকতায়, গত ১২/০৬/২০২৫ খ্রিষ্টাব্দে দিবাগত রাতের কোনো একসময়ে মোতালেব শেখ কাঠের বাটযুক্ত ধারালো ছুরি দিয়ে গলা কেটে স্ত্রী রেজিনা খাতুনকে হত্যা করেন। এ সময় নিহতের আট মাসের শিশু সন্তান মাহিয়ার কান্না শুনে বাদী ও আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের ভেতর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামী মোতালেবকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয়।  

​এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. আব্দুল আজিজ সরকার বাদী হয়ে উল্লাপাড়া উপ‌জেলার সলঙ্গা থানায় পেনাল কোডের ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

​মামলার দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক মো. মাসুদ পারভেজ এই রায় প্রদান করেন। রায়ে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পূর্বে হাজতবাস করা সময় ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী সাজা থেকে কর্তন করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সিরাজগ‌ঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream