মৌলভীবাজার জেলার কোনো হোটেল, মোটেল বা রিসোর্টে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি যাতে অবস্থান করতে না পারে,সে বিষয়ে মালিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সোমবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হোটেল,মোটেল ও রিসোর্ট মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।
সভায় পুলিশ সুপার বলেন,মৌলভীবাজার সদর,শ্রীমঙ্গল,কমলগঞ্জ,কুলাউড়াসহ জেলার সব উপজেলার হোটেল,মোটেল ও রিসোর্ট মালিকদের অতিথিদের পরিচয় ও অবস্থানের বিষয়ে সতর্ক থাকতে হবে। নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি যাতে এসব প্রতিষ্ঠানে আশ্রয় বা অবস্থানের সুযোগ না পায়,সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।
মতবিনিময় সভায় হোটেল,মোটেল ও রিসোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা,অতিথি ও প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মালিকদের বিভিন্ন মতামত ও সমস্যার বিষয়েও মতবিনিময় হয়।
মতামত