সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি প্রতিবাদ মিছিল অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, দেশের কয়েকটি জেলায় নাশকতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশে মামলা, হামলা, খুন ও গুমের মতো ঘটনা ঘটেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। এভাবে নির্বাচনব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল এবং গণতন্ত্রের নামে প্রহসনমূলক নির্বাচন ও উন্নয়নের নামে দুর্নীতির সংস্কৃতি চালু করা হয়েছিল।

তিনি বলেন, ২০২৫ সালে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত বর্তমান সরকারের ঘোষিত মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’। এখানে কোনো দল বা গোষ্ঠীর স্বার্থের কথা বলা হয়নি, বরং দল-মতনির্বিশেষে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তাই সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আর পিছিয়ে যেতে চাই না; উন্নয়ন, গণতন্ত্র ও মানবতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে উপাচার্য বলেন, শুধু প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না! একই সঙ্গে আড়ালে ষড়যন্ত্রমূলক বা বিশৃঙ্খল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব ও অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও মানবিক মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে হবে।

প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream