সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বড়লেখায় ইউপি সদস্য জাহেদ আহমদ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিছরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণহত্যা দিবস পালন ও কালো পতাকা মিছিল করা হয়। এ সময় বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০২৪ সালের আগস্টে সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় জাহেদ আহমদকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার (১৬ নভেম্বর) বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান জাহেদ আহমদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বড়লেখায় ইউপি সদস্য জাহেদ আহমদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিছরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণহত্যা দিবস পালন ও কালো পতাকা মিছিল করা হয়। এ সময় বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০২৪ সালের আগস্টে সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় জাহেদ আহমদকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার (১৬ নভেম্বর) বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান জাহেদ আহমদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream